ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সুনামগঞ্জে মুশতাক হত্যা : অভিযুক্ত হাফিজের তিনদিনের রিমান্ড

#

১০ সেপ্টেম্বর, ২০২৫,  4:39 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর লাশ উদ্ধারের ঘটনায় জমিয়তের অন্য গ্রুপের নেতা গ্রেফতার আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাফিজকে দিরাই জোনের আমলগ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালতের বিচারক এসএম শেফায়েত সালাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন দিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক আকবর হোসেন। উল্লেখ্য, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। তিনি উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে দিরাই উপজেলার শরিফপুর এলাকার শ্যামনগর পুরাতন সুরমা নদীতে তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় গত রবিবার মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করলে সিলেট শহর থেকে মাওলানা আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম