ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২৪,  12:36 PM

news image

সুনামগঞ্জ পৌর শহরের সদর হাসপাতাল রোডের এসপি বাংলোর পাশের একটি বাসা থেকে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। নিহতরা হলেন মৃত জাহিদুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। জানা যায়, নিহত মা-ছেলে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বশিয়াখাউরি গ্রামের বাসিন্দা। শহরে এক আত্মীয়ের বাসায় ভাড়া থাকতেন। সকালে গৃহকর্মী কাজে এসে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশী ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, প্রবাসী আত্মীয়ের বাসায় ফরিদা বেগম, তার ছেলে এবং তাদের দুঃসম্পর্কের বোন নার্গিস বেগমের পরিবার একই বাসায় থাকতেন। গৃহকর্মী ও প্রতিবেশীরা সকালে এসে মা-ছেলের গলাকাটা মরদেহ ও তাদের পাশে রক্তাক্ত বটি দা পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে ফরিদার খালাতো বোনকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেলেও তার বড় ছেলে ফয়সাল ও ছোট ভাইকে পাওয়া যায়নি। এ বিষয়ে ওসি নাজমুল হক বলেন, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত শেষে রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম