ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

সুনামগঞ্জে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

#

০৩ সেপ্টেম্বর, ২০২৫,  4:14 PM

news image

একে মিলন: বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিশাল জনতার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে লোকে লোকরন্য হয়ে একটি বিশাল জনতার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ  সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-( সদর ও বিশ^ম্ভরপুর) আসনে ধানের শীষের মনোানয়ন প্রত্যাশী অ্যাড. নুরুল ইসলাম নুরুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু। সভায় আরো বক্তব্যে রাখেন,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, পৌরসভা বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম,যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তফাজ্জুল হোসেন মমিনুল হক কালারচাঁন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,মোঃ শাহজাহান মিয়া,সুহেল মিয়া,আজিজুর রহমান সৌরভসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি,যুবদল,মহিলা দল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা বলেন,এই সুনামগঞ্জ-৪ আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিকল্প কোন প্রার্থী হতে পারেনা। তৃণমূলের জনতার নেতা হিসেবে এড. নুরুল ইসলাম নুরুলের কোন তুলনা চলে না। কাজেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী করতে দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,দলের ভারপ্রাপ্ত চেয়ারসম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তৃণমূলের নেতৃবৃন্দরা জোর দাবি জানান। #

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম