ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

সুনামগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত

#

০১ জুন, ২০২৫,  5:16 PM

news image

একে মিলন : পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার‎ (৩১ মে) সকাল সাড়ে ৯টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সুনামগঞ্জ এর সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স  অনুষ্ঠিত হয়েছে । কনফারেন্সে সুনামগঞ্জ জেলার মামলার ত্রুটি বিচ্যুতি ও গুণগত মান বৃদ্ধি এবং মামলার অগ্রগতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ‎উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ জেলা বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ  রোকন উদ্দিন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা সিনিয়র দায়রা জজ, মো: হেমায়েত উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ।  এ সময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ   সিভিল সার্জন, সিনিয়র ম্যাজিস্ট্রেট,নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেল সুপার,সিআইডি, জেলা গোয়েন্দা শাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি, পিপি ও আইনজীবী, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ সহ আরো অনেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম