ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সুনামগঞ্জে দুই দফার দাবীতে বিচার বিভাগীয় কর্মচারীর কর্মবিরতি পালন

#

০৬ মে, ২০২৫,  3:43 AM

news image

একে মিলন : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে সোমবার সকাল ৯টা ৩০মিনিট থেকে ১১টা.৩০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করেছে কর্মচারীরা। দুই দফা দাবির মধ্যে আছে, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল এর সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতাদি প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন  স্কেলের ১ম-৬ষ্ট গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জৈষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতিতে সুনামগঞ্জের বিচার বিভাগীয় সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এনাম আহমেদ সহ আরো অনেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম