ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সুনামগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা উদযাপিত

#

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  5:23 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ সদর উপজেলায় জাতীয় স্থানীয় সরকারের ডিজিটাল উন্নয়ন মেলা ২০২৩ নানা কর্মসূচির মাধ্যমে  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ ও ডিজিটাল উন্নয়ন মেলা উদযাপনের লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। জাতীয় স্থানীয় সরকার দিবসের তাৎপর্য তুলে ধরে  আলোচনা সভায়  সভাপতিত্ব করেন সুনামগঞ্জ  সদর  উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিডি  প্রকৌশলী মো: আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, কুরবাননগর ইউপি চেয়ারম্যান মো: আবুল বরকত, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতী সামছুল হক, গৌরারং ইউপি চেয়ারম্যান শৈকত মিয়া, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ।  আলোচনা সভার উপর অতিথিবৃন্দ মেলাপ্রাঙ্গনে প্রদর্শিত স্টল গুলো পরিদর্শন করেন। ৩ দিন ব্যাপী এ মেলায় স্থানীয় সরকার এলজিইডি,পৌরসভা, কৃষি সম্পসারণ অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদ সহ মোট  ৮ টি স্টল অংশগ্রহণ করে। বক্তারা উল্লেখ করেন যে,  বর্তমান সরকারের নানা উন্নয়ন প্রকল্প বাস্তব রূপ জনসাধারণের মাঝে তুলে ধরা হয়। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন বলেন, অচিরেই সুনামগঞ্জ সদর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। পরিশেষে সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দেওয়া হয় জেলা প্রশাসকের অর্থায়নে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম