NL24 News
২১ আগস্ট, ২০২৩, 10:41 PM
সুনামগঞ্জে আ.লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
একে মিলন সুনামগঞ্জ থেকে : ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সুনামগঞ্জ আওয়ামী লীগ আজ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর সভাপতিত্বে ও অ্যাডভোকেট বিমান কান্তি রায় এর সঞ্চালনায় সোমবার বিকেলে শহরের রমিজ বিপনি দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রমিজ বিপনি দলীয় কার্যালয়ে সামনে মিছিল পরবর্তী এক সমাবেশে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামাতের মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠী বর্বরোচিত গ্রেনেড হামলা চালায়। সেইদিন বঙ্গবন্ধু এভিনিউর জনসভায় নেতা-কর্মীরা মানব দেওয়াল সৃষ্টি করে নেত্রীকে রক্ষা করে। তারেক জিয়া ও বাবর হাওয়া ভবনে বসে শেখ হাসিনাকে হত্যার নীল নকশা করেছিল। গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং শত শত নেতা-কর্মী আহত হন। তাদের অনেকে এখনো স্প্রিন্টারের যন্ত্রণা নিয়ে জীবন অতিবাহিত করছেন। নেতৃবৃন্দ আরো বলেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর মেহেরবানীতে তিনি বারবারই নতুন জীবন পান। ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে একযোগে জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে সিরিজ বোমা হামলা চালায়। কিন্তু বারবার গ্রেনেড হামলার পরেও আওয়ামী লীগ রাজপথ ছাড়ে নাই। আওয়ামীলীগ গণমানুষের সংগঠন হিসেবে বরাবরই রাজপথে ছিলো, রাজপথে আছে,রাজপথে থাকবে। গ্রেনেড মেরে ও হুমকি দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না। যদি আঘাত আসে তাহলে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শক্তহাতে তা প্রতিহত করবে। তারা বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের স্থান হতে পারে না। তারা বলেন,শেখ হাসিনা'র নেতৃত্বেই সকল প্রতিকূলতা দূর করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবেই। এ সময়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, শংকর চন্দ্র দাস,জিতেন্দ্র তালুকদার পিন্টু, অমল কর, মনীষ কান্তি দে মিন্টু,রনজিত চৌধুরী রাজন, ফজলুল হক,জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, মেহেদী হাসান চৌধুরী রাসেল, দীপঙ্কর কান্তি দে, আরিফুল ইসলাম, একে মিলন আহমদ, রিংকু চৌধুরী, তৈয়বুর রহমান, ঝন্টু তালুকদার, জান্নত মরিয়ম, সাজ্জাদ হোসেন নাহিদ প্রমুখ।