ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

সুনামগঞ্জে অবরোধ ঢিলেঢালা, শক্ত অবস্থানে আ.লীগ

#

০২ নভেম্বর, ২০২৩,  4:00 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে: বিএনপির ডাকা তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে সুনামগঞ্জ জেলায়। সুনামগঞ্জে বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিন অনেকটা নিরুত্তাপ ভাবে চলছে। মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম চললেও আন্তঃজেলা মিনিবাস ও অন্যান্য হালকা যানবাহন চলাচল করছে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ  সদস্যরা। সকাল থেকে সুনামগঞ্জ  সিলেট  মহাসড়কে দূরপাল্লার বাসসহ আন্তঃজেলা বাস, মিনিবাস ও হালকা যানবাহন চলাচল করছে। বিভিন্ন  শ্রেণিপেশার মানুষ এসব যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। সড়ক মহাসড়কে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি।  পৌর শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, র‍্যাব, বিজিবি সদস্যরা টহলে রয়েছে। এদিকে, সকাল থেকে এখন পর্যন্ত সুনামগঞ্জ পৌর শহরের অবরোধের সমর্থনে কোথাও কোন মিটিং-মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি বিএনপির নেতাকর্মীদের। সকাল থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ জেলাা আ.লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা মাঠে শক্ত অবস্থানে রয়েছেন। অন্যদিকে, বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি ঘিরে যে কোন ধরনের অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সড়ক টহল বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম