ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুন, ২০২৪,  8:01 PM

news image

গত কয়েকদিন ধরে সুনামগঞ্জে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হওয়ার কারণে জেলার কিছু পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে বন্যা পরিস্থিতির অবনতিরে শঙ্কা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও নিলাদ্রী লেকে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে তাহিরপুর উপজেলার এসব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বলেন, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ উপজেলার সব পর্যটন স্পট বন্ধ থাকবে। এদিকে ছাতক, সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। শহরের কিছু জায়গা প্লাবিত হয়েছে। যাদের প্রয়োজন তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্রিতদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী নদীর পানি বৃদ্ধি পেতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এসব এলাকা ছাড়াও ছাতক, দোয়ারাবাজার, সদর বেশি এবং বিশ্বম্ভরপুর ও তাহিরপুর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম