ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

সুনামগঞ্জের মল্লিকপুরে রাস্তায় জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগ চরমে

#

২৬ জুন, ২০২৫,  10:34 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে :  সুনামগঞ্জ পৌর শহরের ৮ নং ওয়ার্ডের মল্লিকপুর এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।  এ যেন চিরনিয়মে পরিনত হয়েছে। প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় এলাকার ছাত্রজনতা সহ সর্বস্তরের লোকজন। ময়লা পানিতে নানা প্রকার রোগব্যাধি দেখা দিয়েছে। বৃষ্টি হলেই জলাবদ্ধতায় যান এবং জনচলাচল বিঘ্ন ঘটছে।  সরেজমিনে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরের তানিশা এন্টারপ্রাইজ নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানে গেলে সেখানে ভিড় করেন স্থানীয় এলাকার লোকজন। অত্র এলাকার মুরব্বি মো: রকিব মিয়া, নুর মোহাম্মদ সহ ব্যবসায়ী মো: কবির হোসেন বলেন, আমরা পৌর নাগরিক কিনা কিছু বুঝে উঠতে পারছি না। আমাদের রাস্তাঘাট নিয়ে পৌর কতৃপক্ষ এবং সড়ক বিভাগ রীতিমতো তামাসা সৃষ্টি করছে। সৈয়দ মিয়ার বাসায় সামনে থেকে সাবেক প্যানেল মেয়র আহমদ নুরের বাসাবাড়ি পর্যন্ত রাস্তায় বারো মাসই পানি জমে থাকে। বৃষ্টি হলেই জলাবদ্ধতায় আমরা চলাচল করতে পারি না। আব্দুল্লাহ মার্কেট থেকে মিলন মার্কেট পর্যন্ত বাঁধ দিয়ে রাখায় জনদুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। আমরা দ্রুত ও বাঁধটির অপসারণ চাই।  পৌরসভার রাস্তার মধ্যে গড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। রাস্তার পানি নিষ্কাশনের জন্য পৌর কতৃপক্ষের উদ্যোগে ড্রেনেজ ব্যবস্থা চালু করতে হবে।  এ ব্যাপারে এগিয়ে আসতে হবে সড়ক বিভাগকে। আমরা উভয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছি। তা না হলে আমাদের জীবনযাপন একেবারেই অসহনীয় হয়ে পড়বে। আমরা দ্রুত এসব সমস্যার সমাধান চাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম