ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সুনামগঞ্জের আবারও বাড়ছে নদী ও হাওরের পানি

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২২,  10:38 AM

news image

ছবি : সংগৃহীত

বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বাড়ছে নদী ও হাওরের পানি। এতে দ্বিতীয় দফায় হাওরের ফসল রক্ষা বাঁধ ভাঙার শঙ্কা দেখা দিয়েছে। একদিনে সুরমা নদীর পানি বেড়েছে ৫০ সেন্টিমিটার। পানি বাড়ছে যাদুকাটা নদী ও পাটলাই নদের। এতে যে সব হওরের ধান পাকতে শুরু করেছে, তা কেটে নিচ্ছেন কৃষকরা। আবহাওয়া ও বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় জানায়,

মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি গত ২৪ ঘণ্টায় ৬২ সেন্টিমিটার বেড়েছে; তবে এখনও তা বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সীমান্ত নদী যাদুকাটার পানি বেড়েছে ছয় সেন্টিমিটার এবং পুরাতন সুরমা নদীর পানি বেড়েছে পাঁচ সেন্টিমিটার। এদিকে হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে আজ সুনামগঞ্জের দিরাই যাচ্ছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম