ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সুদানে সোনার খনি ধসে নিহত ১৪

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল, ২০২৩,  10:38 AM

news image

সুদানের একটি সোনার খনি ধসে অন্তত ১৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩১ মার্চ) সুদানের উত্তরাঞ্চলের ওয়াদি হাফা শহরের নিকটবর্তী একটি খনিতে হতাহতের এ ঘটনা ঘটে। ভয়েস অফ আমেরিকা, বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সুদানি মিনারেল রিসোর্স কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, মিশর সীমান্তের কাছে অবস্থিত জেবল আল-আহমার সোনার খনিকে ঘিরে থাকা একটি পাহাড়ি ঢাল ধসে পড়লে খনিতে এই মারাত্মক হতাহতের ঘটনা ঘটে। ধসে অন্তত ২০ শিশুশ্রমিক আহত হয়েছে।

তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সুদানের বার্তা সংস্থা এসইউএনএ জানায়, শ্রমিকরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খনির কূপের ভেতর সোনার সন্ধান করছিলেন। ঐ ভারী যন্ত্রপাতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা খনির ভেতরের পানির নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি জানিয়েছে, মৃতদের নিকটবর্তী শহর ওয়াদি হালফায় নিয়ে, সেখান তাদেরকে কবর দেয়া হয়।এর আগে ২০২১ সালে পশ্চিম কর্ডোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে ৩১ জন নিহত হয়েছিলো। সুদান একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ। এই দেশ জুড়ে ছড়িয়ে আছে বহু স্বর্ণখনি। নিরাপত্তা-মান এবং রক্ষণাবেক্ষণ দুর্বল হওয়ায় খনি ধস সেখানে সাধারণ ঘটনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম