ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সুদানে বেসামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২৩,  4:43 PM

news image

সুদানে একটি বেসামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে। তাদের মধ্যে চারজন সেনাসদস্য ছিলেন। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সুদানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানের পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান আন্তর্জাতিক বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে আন্তনভ প্লেনটি বিধ্বস্ত হয়। এতে চার সেনা কর্মকর্তাসহ নয়জন নিহত হয়। তবে প্লেনে থাকা এক কন্যাশিশু বেঁচে গেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্লেনটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে যায়। সূত্র: রয়টার্স, আরব নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম