ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

সুগন্ধা নদীতে 'সাগর নন্দিনী-২' জাহাজে ফের বিস্ফোরণ

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুলাই, ২০২৩,  10:01 PM

news image

ঝালকাঠি সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ জাহাজ থেকে পেট্রোল অপসারণের সময় পুনরায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণে জাহাজের তেলের ট্যাঙ্ক ফেটে তেল নদীতে ছড়িয়ে পরছে। আহতরা হলেন ঝালকাঠি পুলিশ লাইনের এসআই আব্দুল হাকিম (৪৯), কনস্টেবল পলাশ মোল্লা (২৫), কনস্টেবল সওকত (২৩) ও কনস্টেবল মনির (৩০), বরিশাল নৌ পুলিশের সদস্য মো. সিদ্দিক (৪৯), এটিএসআই হেলাল উদ্দিন (৪৫), সাগর নন্দিনী-৪ জাহাজের স্টাফ শরিফ উল্লাহ্ (৪০) ও বাবুর্চি কাইয়ুম (৩২), ঝালকাঠি সদর থানার ওসি মো. কাওসার (২৮) এবং ঝালকাঠি সদর থানার এএসআই গনেশ (৪২)।  বরিশাল নৌ পুলিশের সদস্য মো. সিদ্দিক বলেন, প্রথমে সাগর নন্দিনী-২ জাহাজের সামনের অংশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সঙ্গে সঙ্গে পেট্রোল অপসারণের জন্য আসা অপর জাহাজ সাগর নন্দিনী-৪ এ আগুন লেগে যায়। জাহাজের ওপরে ৪-৫ জন স্টাফ ছিল। তারা কী অবস্থায় আছে তা দেখার আগেই আমরা আহত হই। আমরা ওই জাহাজের পাশে আলাদা একটি ট্রলারে ছিলাম। বিআইডব্লিউটি’র যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ নির্ভীকের কমান্ডার মো. সেলিম বলেন, বিআইডব্লিউটি’র চেয়ারম্যানের নির্দেশে উদ্ধারকারী জাহাজ নির্ভীক ঝালকাঠিতে আনা হয়। আমাদের এ উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে, যতক্ষণ পর্যন্ত ডুবন্ত অংশটি ওপরে উঠাতে না পারি। অংশটি ওঠানোর পরে তার ভেতরে যদি কোনো মৃতদেহ না পাওয়া যায় তাহলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে।  ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধারের পর স্বজনদের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, বিকালে জাহাজে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে বরিশাল থেকে বিশেষ নৌযান ঝালকাঠির দিকে রওয়ানা হয়েছে। আগুনের ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করে নদীতে ছড়িয়ে পড়েছে। বরিশাল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবেই কাজ করবো। এই বিস্ফোরণে জাহাজ ফেটে জ্বালানি নদীতে বেড়িয়ে এসেছে। জাহাজটি ধীরে ধীরে নদীতে তলিয়ে যাচ্ছে।ঝালকাঠির সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিতুল ইসলাম বলেন, বিকালে পুনরায় বিস্ফোরণের ঘটনায় ৮ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের সাথে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।উল্লেখ্য গত শনিবার সাগর নন্দিনী-২ তেলের জাহাজে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৫ জন আহত ও ৪ জন নিহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম