ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সুখবর নিয়ে আসছেন মৌসুমী

#

বিনোদন প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২২,  11:04 AM

news image

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর আজ জন্মদিন। আর জন্মদিনেই ভক্তদের সুখবর দিলেন এই অভিনেত্রী। খুব শিগগিরই একই দিনে দুই সিনেমা নিয়ে আসছেন তিনি। আগামী ১১ নভেম্বর (শুক্রবার) মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী অভিনীত দুই সিনেমা ‘ভাঙন’ এবং ‘দেশান্তর’। রেলস্টেশনের ছিন্নমূল মানুষদেরকে নিয়ে নির্মাণ করা হয়েছে ‘ভাঙন’। অপরদিকে দেশ ভাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দেশান্তর’। মির্জা সাখাওয়াত হোসেন নির্মাণ করেন ‘ভাঙন’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেন মৌসুমী। রেলস্টেশনের ছিন্নমূল মানুষের জীবনযাত্রা, বেঁচে থাকার তাগিদ, ত্যাগ, আশা-প্রত্যাশার গল্প নিয়েই তৈরি হয়েছে ‘ভাঙন’। এতে আরও অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরী প্রমুখ। সিনেমাটি দেশের ৩০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অপরদিকে, একই দিনে মুক্তি পাবে মৌসুমী অভিনীত আরেক ছবি ‘দেশান্তর’। ছবিটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন। কবি নির্মলেন্দু গুণের দেশভাগের উপরে লেখা ‘দেশান্তর’ উপন্যাসের মূল চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান ও টাপুর। মৌসুমীর জন্মদিনের উপহার হিসেবে ‘দেশান্তর’ ছবিটির একটি গান প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক। সিনেমা দু’টি মুক্তির প্রসঙ্গে মৌসুমী জানান, দীর্ঘদিন পর একই দিনে আমার দু’টি সিনেমা মুক্তি পাচ্ছে। এটা আমার জন্য অনেক আনন্দের। সরকারি অনুদানে নির্মিত দু’টি সিনেমার গল্পই আমার কাছে অসাধারণ লেগেছে। আশা করছি দু’টি সিনেমাই দর্শকরা খুবই উপভোগ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম