ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

সুইপারকে বাঁচাতে গিয়ে মালিকসহ ২ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০২৪,  5:20 PM

news image

লক্ষ্মীপুর জেলার রায়পুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে আটকা পড়ে সুইপার। তাকে বাঁচাতে গিয়ে বাড়ির মালিকসহ ওই সুইপারের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম রাখালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন বাড়ির মালিক, একই এলাকার নুর নবী লেদার ছেলে রিয়াদ হোসেন। অপরজন সুইপার, তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা ও পুলিশ জানায়, বিকালে রাখালিয়া এলাকায় নুরুল হক পাটোয়ারী বাড়ির একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন সুইপার। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে তিনি আটকা পড়েন। পরে বাড়ির মালিক রিয়াদ হোসেন তাকে উদ্ধার করতে গেলে দুইজনেরই মৃত্যু হয়।  তবে কীভাবে মৃত্যু হয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম