ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সীমান্ত সংঘর্ষে ৯ পাকিস্তানি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মে, ২০২৬,  5:21 PM

news image

সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে আফগান সীমান্তরক্ষী বাহিনীর হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। শুক্রবার (১ মে) রাতে দেশটির তথ্যমন্ত্রী এ তথ্য জানান।  খবর আনাদোলুর। পাকিস্তানি তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।  তিনি জানান, বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর উপজাতীয় জেলায় আফগান সীমান্তরক্ষীদের ‘উসকানিবিহীন ও অপরাধমূলক হামলায়’ ১২ জন আহত হন। তিনি আরও বলেন, শুক্রবার ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামের গোষ্ঠীর একটি কোয়াডকপ্টার হামলায় ক্রিকেট খেলতে থাকা তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।  উল্লেখ্য যে, পাকিস্তান সরকার দেশবিরোধী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীদের ‘ফিতনা আল খাওয়ারিজ’ বলে উল্লেখ করে এবং তাদের কাবুলের সমর্থনপুষ্ট বলে দাবি করে। তবে ইসলামাবাদের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কাবুলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  অতীতে আফগানিস্তান টিটিপিকে সমর্থনের অভিযোগ অস্বীকার করেছে। এর আগে চলতি সপ্তাহে আফগানিস্তান অভিযোগ করে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে অন্তত চারজন বেসামরিক নিহত এবং ৩০ জন শিক্ষার্থীসহ ৭০ জন আহত হয়েছেন। কাবুল জানায়, ওই হামলায় বসতবাড়ির পাশাপাশি সায়েদ জামালউদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারার কাবুলের এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেন।  তিনি বলেন, পাকিস্তান কেবল সন্ত্রাসীদের আস্তানা ও সহায়ক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় এবং বেসামরিক ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। উভয় পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম