ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপারে ভয়াবহ গোলাগুলি, টেকনাফে আতঙ্ক

#

১৯ ডিসেম্বর, ২০২৪,  6:01 PM

news image

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেলের ভয়ঙ্কর বিকট শব্দ শোনা গেছে। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ শব্দ শোনা যায়। টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা জানান, মধ্যরাতে হঠাৎ মর্টার শেলের ভয়ঙ্কর ও বিকট শব্দ শুনে অনেকের ঘুম ভেঙে যায় এবং শিশুরা ভয়ে কান্নাকাটি করতে থাকে। শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুর রহমান ইবনে আমিন বলেন, ঘরে ঘুমাচ্ছিলাম, এ সময় রাখাইনের দিক থেকে একটি বিকট শব্দ হয়। এতে আমাদের বাড়িঘর কেঁপে উঠেছে। এটি সম্ভবত মর্টার শেল হতে পারে। আমরা অতীতে কোনো সময় এ ধরনের শব্দ শুনিনি। দ্বীপের বাসিন্দা মোহাম্মদ জামাল বলেন, রাখাইন রাজ্যে মর্টারের একটি বিকট শব্দ শোনা গেছে। এ ছাড়া আট-দশটি গুলি ও মর্টারের শব্দও শোনা যায়। রাত ২টার দিকে প্রথম যে মর্টারটি ছোড়া হয়েছে, মনে হয়েছে যেন আমাদের বাড়িতে পড়বে। আমরা খুব ভয় পেয়েছিলাম, বিশেষ করে ছোট বাচ্চারা। নাফ নদের তীরবর্তী শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা আবু সাঈদ বলেন, বোমা কি মর্টার তা নিশ্চিত নয়। তবে খুব বিকট শব্দ হয়েছে যা আগে আমরা কখনো শুনিনি। রাখাইনে বোমা ও মর্টারের বিকট শব্দের কারণে শিশুরা এখন ভয়ে আতঙ্কিত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম