ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে বিষাক্ত মদপানে দুই বন্ধুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২৪,  11:11 AM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত মদপানে দুই মাদক কারবারির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) উপজেলার বাড়বকুণ্ডের নতুন পাড়া ও দীঘির নামা এলাকায় পৃথক ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, দীঘিরনামা কাপ্তান বাড়ির আমিনুল হকের জাহাঙ্গীর আলম (৪০) ও তার বন্ধু নতুনপাড়ার মো. আব্দুল্লাহর ছেলে আবুল বশর (৩৮)। তারা দুজনেই সিনজিচালিত অটোরিকশাচালক ও মাদক কারবারি খোঁজ নিয়ে জানা যায়, জাহাঙ্গীর আলম ও তার বন্ধু আবুল বশর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মদপানে অভ্যস্ত ছিল। তারা প্রতিদিনের মতো মঙ্গলবার (২৭ আগস্ট) রাতেও মদপান করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। সকাল পেরিয়ে গেলেও ঘুম থেকে না উঠলে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে তারা রুমে ঢুকে তাদের মৃত অবস্থায় দেখতে পান। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন ও সোহেল বলেন, তারা কী কারণে মারা গেছেন সেটা জানি না। কিন্তু তারা মাদকসেবী ছিলেন ও মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন। পরিবার থেকে জানতে পেরেছি, তারা রাতে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের পর জানা যায় মদপানে তাদের মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার বলেন, দুজনই মদপানে মারা গেছেন বলে শুনেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম