ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সীতাকুণ্ডে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ, যুবক গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২২,  8:10 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে নয় বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শাহীন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৩০ মার্চ) রাতে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব-৭-এর সদস্যরা। অভিযুক্ত শাহীনের বাড়ি সীতাকুণ্ড উপজেলার ইয়াসিন নগর এলাকায়। ঘটনার পর তিনি পালিয়ে জোরারগঞ্জে দূরসম্পর্কের এক মামার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে জানায় র‌্যাব। র‌্যাব-৭-এর হাটাহাজারী ক্যাম্প কমান্ডার মাহফুজুর রহমান জানান, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

কাজের সূত্রে শিশুটির বাবা-মা বাড়ির বাইরে থাকার সুযোগে গত ২৩ মার্চ শাহীন তাকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে কৌশলে শাহীন পালিয়ে যান। এ ঘটনায় শিশুর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার ডাক্তারি পরীক্ষা হয় এবং ধর্ষণের আলামত পাওয়ায় ২৭ মার্চ সীতাকুণ্ড থানায় মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শাহীনকে গ্রেফতার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম