ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সীতাকুণ্ডে ট্রাকে ধাক্কা দিয়ে বাস খাদে পড়ে নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২৫,  10:01 PM

news image

ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ট্রাকে ধাক্কা দিয়েছে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৫ জন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও ২০ জন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাস্থ বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন। ‎প্রত্যক্ষদর্শী মুমিন জানায়, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অনেকজন মারা গেছেন কিন্তু সুনির্দিষ্ট বলতে পারছি না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫টি লাশ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি। ‎সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম