ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২৫,  5:04 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কৃষক দল নেতা নাছির উদ্দিনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকায় এ ঘটনা ঘটেছে।  নিহত মোঃ নাছির উদ্দিন (৪০) ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের নিজ বাড়িতে ইফতার শেষে বাড়ির অদূরে ফার্মে যাবার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত দুস্কৃতিকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।  ঘটনার পর এলাকাবাসী তার লাশ দেখে বাড়িতে খবর দিলে তারা রক্তাক্ত মৃতদেহটি বাড়িতে নিয়ে যান। এসময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। এ বিষয়ে সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ওসির নেতৃত্বে ফোর্স সেখানে যায়। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম