ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুন, ২০২২,  1:51 PM

news image

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ইতোমধ্যে নগদ এক কোটি টাকা, শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার (৫ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বরাদ্দকৃত অর্থ নিহতদের দাফন ও সৎকার এবং আহতদের চিকিৎসার্থে এ অর্থ দেয়া হবে বিজ্ঞপ্তিতে বলা হয়। এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৫০ হাজার ও আহতদের ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৫০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম