ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সিসি ক্যামেরার আওতায় আসছে সৈকত সহ পৌরসভা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২২,  3:36 AM

news image

সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে এবং পৌরসভায় যে কোন অপরাধ দমনে শীঘ্রই  বসানো হচ্ছে সিসি ক্যামেরা। শুক্রবার ৭ জানুয়ারী “বীচ ক্লিনিং ২০২২” উপলক্ষে আলোচনা সভায় এ কথা জানান কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। মেয়র বলেন, কুয়াকাটা পৌরসভার সমুদ্র সৈকতের পূর্বে ২ কি.মি. এবং পশ্চিমে ১ কি.মি. পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় পল্লীবিদ্যুতের মাধ্যমে আলোকিত করার  উদ্যোগ নেয়া হয়েছে। পৌর এলাকায় এবং সৈকতে কোনধরনের অপরাধ যেন সংগঠিত না হতে পারে এবং অপরাধ করে কেই যেন পার না পেতে পারে সেই লক্ষ্যে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। 

এ দিকে সকাল ১০ টায় বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী জেলা রোভার এর আয়োজনে “বীচ ক্লিনিং-২০২২” উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এবং সৈকত পরিস্কারপরিচ্ছন্ন সহ প্লাস্টিক মুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর  ড. স্বদেশ চন্দ্র সামন্ত, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কুয়াজাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা ট্যুরিস্ট জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, মহিপুর থানা অফিসার ইনচার্জ এম এ খায়ের সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকতকে আমাদের সকলের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন৷ ভ্রমনের নিত্য প্রয়োজনে প্রায় সকল পর্যটকই প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহার করেন, ফলে এসব প্লাস্টিক জাতীয় পণ্য যদি নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে সৈকতে যত্রতত্র ফেলা হয় তবে আমাদের সৈকতের এই সৌন্দর্য নষ্ট হতে থাকবে। আমাদের লক্ষ্য হলো কুয়াকাটা সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জন করা৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম