ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

সিলেট-৬ আসনের সাবেক এমপি মকবুল হোসেন আর নেই

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মার্চ, ২০২২,  4:24 PM

news image

সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দশটায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ড. সৈয়দ মকবুল হোসেনে ঘনিষ্টজন রুহেল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দ মকবুল হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ড. সৈয়দ মকবুল হোসেন সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। নিভৃতচারী দানশীল ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত। তিনি বাংলাদেশ ফেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এফবিসিসিআই’র জেনারেল বডির সাবেক সদস্য ছিলেন। তিনি ১৯৮৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদ সরকারের বিরোধিতা করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ২০০১ সালে তিনি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম