ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্দ্বীপে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মামলা দায়ের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া শুরু সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় আজ ট্রাম্প-মোজতবা বৈঠকের সম্ভাবনা নাকচ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ

সিলেট-সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জুন, ২০২৪,  3:56 PM

news image

ছবি : সংগৃহীত

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জে ফের স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে শুক্রবার (২৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী এবং আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এই সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, পুরাতন-সুরমা, সারিগোয়াইন নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম