ঢাকা ০৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স কাল তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ সিলেট টেস্ট: বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ অজানা উৎস থেকে ফের ড্রোন হামলা, বন্ধ ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্র ঢাকায় অভিযানে গ্রেফতার ৫৪১ এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার

সিলেট টেস্ট: বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

#

স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৬,  11:20 AM

news image

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।  প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় তাদের লিড দাঁড়িয়েছে ৩৬৮ রান। বাংলাদেশের সামনে ৩৬৯ রানের টার্গেট। শেষ দিনে মাত্র ১০ ওভার খেলে ইনিংস ঘোষণা করলো সফরকারীরা।


এই ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান করেছে তারা।  ম্যাচ জিততে এখন শেষ দিনের ৭৮ ওভারে করতে ৩৬৯ রান করতে হবে বাংলাদেশের। টেস্ট ক্রিকেটের বিবেচনায় যা প্রায় অসম্ভব পর্যায়ের চ্যালেঞ্জ।


সেই চ্যালেঞ্জ ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে নিজেদের রেকর্ড। এর আগে কখনও ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সেটি করেছিল তারা।


৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে শেষ দিন শুরু করে ক্যারিবিয়রা। দিনের শুরুতেই নাঈম হাসানের বলে ক্যাচ আউট হন আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজ। এদিন আর মাত্র ২ রান করতে পারেন তিনি।


সব মিলিয়ে ১৭ চার ও ১ ছক্কায় ১৯৪ বলে ১৪২ রান করেন হজ। এরপর জাস্টিন গ্রেভসকে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। দ্রুত রান তোলার চেষ্টায় রস্টন চেইসের আগে নেমে সুবিধা করতে পারেননি শামার জোসেফ। নাঈমের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।


তবে আট নম্বরে নেমে ঝড় তোলেন জশুয়া বিশপ। এক চারের সঙ্গে দুইটি ছক্কা মেরে ১১ বলে ২০ রান করেন তিনি। অন্যপ্রান্তে ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জাঙ্গু। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পান তিন স্পিনার মিরাজ, নাঈম ও তাইজুল ইসলাম। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম