ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সিলেট ও সুনামগঞ্জের বন্যার অন্যতম কারণ নদীনালার নাব্যতা কমে যাওয়া

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  1:03 PM

news image

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সিলেট ও সুনামগঞ্জের বন্যার অন্যতম কারণ নদীনালার নাব্যতা কমে যাওয়া। তাই খননের জন্য আরও চার গুণ বেশি অর্থায়ন করতে হবে। রোববার (১৯ জুন) সিরডাপ মিলনায়তনে ‘দূষণে বিপর্যস্ত ঢাকার নদ-নদী: সমস্যা ও সমাধান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, শুধু দখলের দিকে নজর দিলে হবে না, দূষণের দিকে নজর দিতে হবে। গেল ২৬ বছরে নদী রক্ষায় কাজ হয়নি। বাংলাদেশকে রক্ষা করতে হলে নদীনালা, খাল-বিল রক্ষা করতে হবে। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অন্যতম কারণ নদীনালার নাব্যতা কমে যাওয়া বলে উল্লেখ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। তিনি নদী খননের কাজের জন্য অর্থায়ন আরও চার গুণ বাড়াতে হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা ১০ হাজার কিলোমিটার নৌপথ করতে কাজ করছি।’ এ ক্ষেত্রে নদী রক্ষা কমিশনকে সব রকম সহযোগিতা করা হবে বলে মন্তব্য করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম