ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

সিলেটে ৯ মামলা, আওয়ামী লীগের ১৫০ জন আসামি

#

নিজস্ব প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২৬,  10:47 AM

news image

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন মিছিল-মিটিংয়ের ঘটনায় গত ৮ মাসে ৯টি মামলা দায়ের করা হয়েছে। মহানগরীর ৬টি থানায় দায়ের করা এসব মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের ১৫০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি মামলাগুলোতে অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও পাঁচ শতাধিক।


পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ সংশোধিত ১৩ (৯)(৩)১০-১১-১২-১৩ ধারায় এ মামলাগুলো দায়ের করা হয় বলে জানা গেছে।


জানা গেছে, এই বছরের জানুয়ারী মাস থেকে আগস্ট পর্যন্ত সিলেট মহানগরীর ৬টি থানায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন মিছিল-মিটিংয়ের ঘটনায় মোট ৯টি মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে দায়েরকৃত ওই মামলাগুলোতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের মোট ১৫০ জনকে নামোল্লেখ করে আসামি করা হয়। পাশাপাশি ওই মামলাগুলোতে অজ্ঞাত আরও পাঁচশতাধিক আসামি রয়েছেন বলে জানা গেছে। এছাড়া এজাহারনামীয় ওই ১৫০ জন নেতাকর্মীসহ অজ্ঞাত নেতাকর্মীর মধ্যে এখন পর্যন্ত পুলিশ ৯৪জনকে গ্রেফতার করেছে।


সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল-মিটিংসহ বিভিন্ন কার্যক্রমের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে যাদের নাম রয়েছে এবং তদন্তে যাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে মামলাগুলোতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম