ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

সিলেটে সালিশে ছুরিকাঘাতে রিকশাচালক খুন

#

নিজস্ব প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২৪,  4:57 PM

news image

ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে ছুরিকাঘাতে মনাই মিয়া (৩৫) নামে একজন রিকশাচালক খুন হয়েছেন। তিনি উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পুর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বুরকান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঘমারা গ্রামের কালাম মিয়ার কাছে মনাই মিয়া শালিকা বিয়ে দিয়েছিলেন। দেড় বছর আগে তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এ বিষয়ে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে ঘটনাস্থলে সালিশ বসেছিলো। সালিশের এক পর্যায়ে উঠানের বাহিরে এসে কালাম মিয়ার ভাই বেলাই মিয়া মনাই মিয়াকে চাকু দিয়ে আঘাত করেন। পেটে চাকুর আঘাতে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন মনাই মিয়া। স্থানীয়রা তাকে নিয়ে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক বিধান সরকার জানান, ভিকটিম আগেই মারা গেছেন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। চাকুর আঘাতে ভিকটিমের তলপেট কেটে নাড়ি বেরিয়ে গেছে। এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি। প্রাথমিক ভাবে জানতে পেরেছি ভিকটিম একজন রিকশাচালক। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম