ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

#

নিজস্ব প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২৩,  2:22 PM

news image

সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। কম্পনের স্থায়িত্ব ছিল অল্প সময়। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটার দূরে ওই ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ ছাড়া ভারতের মেঘালয় ও শিলংয়ের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। সিলেটের আশপাশের এলাকাও ভূমিকম্পে কেঁপেছে। কম্পনের পর অনেকে ভয়ে বাসা থেকে বেরিয়ে আসেন। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এর আগে গত ১৪ আগস্ট সিলেটসহ সারাদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এতে রাজধানী ঢাকাসহ বেশির ভাগ এলাকায় আতঙ্ক দেখা দেয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেটের কানাইঘাট এলাকায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এসব তথ্য জানিয়েছে। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ফলে এর কম্পন বেশি অনুভূত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও মিয়ানমারে ভূমিকম্প অনুভূত হয়। এতে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইউএসজিএসের হিসেবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল বাংলাদেশের সিলেটের ভূগর্ভের নিচে থাকা ডাউকি চ্যুতির নিচে। এটা বাংলাদেশের মধ্যে থাকা চ্যুতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয়। প্রতিবছরই এখানে একাধিক ভূমিকম্পের সৃষ্টি হয়। তবে এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম