ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সিলেটে মধ্যরাতে সিপিবি নেতাকে গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২৫,  5:09 PM

news image

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে জালালাবাদ থানা–পুলিশ। এসএমপির উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম রাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিপিবি সিলেটের সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য বলেন, “শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ হঠাৎ এসে সুমনকে নিয়ে যায়। পরিবারকেও কিছু জানানো হয়নি।” সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে চালকদের আন্দোলনে সরব ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন। ১১ দফা দাবিতে গত মঙ্গলবার নগরে বিক্ষোভ করেন চালকেরা, যেখানে সুমনও নেতৃত্ব দেন। আন্দোলনের একপর্যায়ে তিনি ও কয়েকজন নেতা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাবি আদায়ে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন। তবে শুক্রবার মধ্যরাতেই তাকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেন, অটোরিকশাচালকদের আন্দোলনের নামে “দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা” চলছে। সংঘাতের আশঙ্কায় শনিবার ও রোববারের কর্মসূচি পালনের অনুমতিও দেওয়া হয়নি বলে জানান তিনি। গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। পুলিশ কমিশনারের নেতৃত্বে ওই অভিযানে বহু রিকশা জব্দ ও চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকেই নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম