ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটে বিপুল ইয়াবাসহ আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মে, ২০২৫,  4:54 PM

news image

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১১ হাজার ৬০০ পিস ইয়াবা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হল কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়ার মৃত আরজ আলীর ছেলে রহমত আলী ও সৈয়দ আলীর ছেলে ইসাক আলী (৪৫)। তারা দুজনই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে রহমত আলী ও ইসাক আলীকে আটক করে। তাদের কাছ থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ৮রিল ফয়েল পেপার ও নগদ ৯২০০ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম