ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

সিলেটে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  4:49 PM

news image

সিলেটে ঘনকুয়াশায় ওসমানী নগরের উনিশমাইল এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ঘনকুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফুজ্জামান। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সোহেল (৪০) (গাড়িচালক), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। জানা যায়, রোববার সকালে ঢাকা-সিলের মহাসড়কের ওসমানী নগরে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফুজ্জামান বলেন, প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িগুলো জব্দ করা হয়েছে। উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগরের অংশের উনিশ মাইলে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম