ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষ, নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মার্চ, ২০২৪,  8:50 PM

news image

সিলেট-তামাবিল মহাসড়কে পিকআপভ্যান ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (১৮ মার্চ) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), পুশ পাত্রের স্ত্রী সুচিতা পাত্র (৩৫), নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রী পাত্র। গুরুতর আহতরা হলেন সন্তোষ পাত্রের ছেলে পুশ পাত্র (৪০), পুশ পাত্রের ছেলে জিদান পাত্র ও ৫ মাসের শিশু, নাম জানা যায়নি মেয়েশিশু (৫) এবং লেগুনাচালক। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম। তিনি জানান, আজ দুপুর সাড়ে ১২টায় সিলেট থেকে জৈন্তাপুর অভিমুখী যাত্রীবাহী লেগুনার সঙ্গে সিলেটগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাস্থল পরিদর্শনে করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি, ওসি (তদন্ত), তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, ৪নং দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার, যুবলীগ নেতা কুতুব আলী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম