ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুলাই, ২০২৫,  6:52 PM

news image

শনিবার (৫ জুলাই) ভোরে ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাজু। তিনি ইউনিক পরিবহনের হেলপার ছিলেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুটি গাড়িই অতিরিক্ত গতিতে চলছিল, ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে ইউনিক বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ইউনিক বাসটি সিলেট থেকে ঢাকায় ও এনা বাসটি ঢাকা থেকে সিলেট আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং উভয় বাসের যাত্রী ও কর্মচারীরা আহত হন। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে রাস্তার পাশে রাখা হয়েছে। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম