ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবদলকর্মীর

#

নিজস্ব প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০২৪,  4:56 PM

news image

সিলেট নগরীর শাহপরাণ বাহুবল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিলাল আহমদ মুন্সী (৩৫) শাহপরাণ বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রী ছিলেন। এছাড়া তিনি স্থানীয় যুবদলের কর্মী ছিলেন বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, কয়েকদিন থেকে ঐ এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় একটি সালিশ বসেছিলো। কিন্তু সেখানে সমাধান হয়নি। পরে আবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন ঐ যুবক। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে উভয় পক্ষে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন। এলাকায় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম