ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটে টিলা ধসে ২ সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২৫,  5:57 PM

news image

সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে টিলা ধসে দুই সন্তানসহ বাবা ও মায়ের মৃত্যু হয়েছে। রোববার (০১ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ৭নং লক্ষণাবন্দ বখতিয়ার ঘাটে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রিয়াজ উদ্দিনের নাম জানা গেছে। বাকিরা হচ্ছেন রিয়াজের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। জানা যায়, শনিবার (৩১ মে) রাত ৩টার দিকে টানা বৃষ্টির পর হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। এতে টিলার পাদদেশের একটি ঘর মাটির নিচে চাপা পড়ে। ওই ঘরে স্বামী-স্ত্রীসহ ওই চারজন মাটিচাপা পড়েন।  চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে একে একে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম