ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে কিশোর দলের ছুরিকাঘাতে কিশোর খুন

#

নিজস্ব প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২৪,  10:54 AM

news image

সিলেটে পূর্ব বিরোধের জেরে কিশোরদের হাতে শাওন আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরের সাগরদিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাওন হবিগঞ্জ জেলা সদরের মোহাম্মদপুরের বাসিন্দা সেলিম মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে তিনি নগরের বনকলাপাড়া এলাকায় বসবাস করত। শাওন ও তার ভাই নগরের সুরমা মার্কেটে প্রিন্টিং ব্যবসা করত। জানা গেছে, সিলেট নগরের বাগবাড়ি এলাকা ও সাগরদিঘিরপাড় এলাকার কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে তাদের সিনিয়ররা বিষয়টিতে হস্তক্ষেপ করে সমাধান করে দেন। তারপরও ভেতরে ভেতরে চাপা ক্ষোভ বিরাজ করছিল। তারই জেরে শুক্রবার সন্ধ্যায় বাগবাড়ির কয়েকজন কিশোর সাগরদিঘিরপাড়ে এসে শাওনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে শাওনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ভারপ্রাপ্ত (উত্তর) মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, ‘পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে শাওনের নামের একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম