ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সিলেটে উদয়ন ট্রেন লাইনচ্যুত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০২৫,  10:56 AM

news image

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে কয়েক জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল আটটায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম। তিনি জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর সকাল ৮টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকা অভিমুখে রওনা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস মোগলাবাজার আসার পর ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যূত হয়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, ট্রেনের অন্যান্য বগির যাত্রী ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত বগির যাত্রীদের উদ্ধার করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম