ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিলেটে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২৩,  5:00 PM

news image

সিলেটে অভ্যন্তরীণ কোন্দলের জেরে আরিফ (১৯) নামে এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে নগরের বালুচরের টিভিগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরিফ ওই এলাকার ফটিক মিয়ার ছেলে। জানা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু ও বর্তমান সভাপতি নাজমুল ইসলামের কর্মীদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রাত ১২টার দিকে নাজমুল গ্রুপের আরিফকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় নিপু গ্রুপের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, নগরের বালুচর এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত একজন রাত দেড়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যেহেতু ঘটনা শাহপরান থানা এলাকায় ঘটেছে। তাই আমরা তাদের বিষয়টি জানিয়েছি। তারাই পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম