ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

#

নিজস্ব প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২২,  9:56 PM

news image

আগামীকাল রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দুই কর্মকর্তার অপসারণের দাবিতে এ ধর্মঘটের ডাক দেন সংগঠনটির নেতারা। বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, বিআরটিএ সিলেটের কর্মকর্তা সহকারী পরিচালক সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র বা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে দেন না। আবার ঘুস দিলে তারা দালালের মাধ্যমে দ্রুত লাইসেন্স সরবরাহ করে থাকেন। আমরা বিভিন্ন সময় দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানালেও পরিবহণ শ্রমিকদের সেই দাবি পূরণ করা হয়নি। তাই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম