ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সিলেটের সড়কে ঝরলো চার ছাত্রলীগ নেতার প্রাণ

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২৪,  5:15 PM

news image

সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ যুবক নিহত হয়েছেন। নিহত চারজনই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেট-জাফলং মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রণদ্বীপ পালের ছেলে নেহাল পাল রিসব (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর থেকে প্রাইভেটকার নিয়ে জাফলংয়ে যাচ্ছিলেন ওই ৪ জন। ৪ নং বাংলাবাজার এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় প্রা ইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়েছে। বাকি দুজন সিলেটে নেওয়ার পথে মারা যান।জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম