ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:13 PM

news image

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দারা প্রদেশের একটি শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতে সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দামেস্ক থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দক্ষিণে কিসওয়ে শহরে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘দক্ষিণ সিরিয়ায় শান্তি রক্ষায় আমরা যে নতুন নীতি নির্ধারণ করেছি তার অংশ হিসেবে বিমান বাহিনী দক্ষিণ সিরিয়ায় শক্তিশালী হামলা চালিয়েছে। এই হামলার মাধ্যমে আমাদের বার্তাটি স্পষ্ট, সেটা হলো আমরা দক্ষিণ সিরিয়াকে কোনোভাবেই দক্ষিণ লেবাননে পরিণত হতে দেব না।’ তিনি আরও বলেন, ‘সিরিয়ার সরকারি বাহিনী এবং দেশটির সন্ত্রাসী সংগঠনগুলোর দক্ষিণ সিরিয়ায় নিজেদের প্রতিষ্ঠা করার যেকোনো প্রচেষ্টাকে আমরা নস্যাৎ করে দিতে প্রস্তুত।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম