ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার আশঙ্কা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২২,  4:59 PM

news image

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি আজও অব্যাহত রয়েছে। আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের জারি করা বন্যা সতর্কবার্তা অনুযায়ী সংস্কার করা হচ্ছে নদীতীর সংরক্ষণ বাঁধগুলো। গত ২৪ ঘণ্টায় শহর রক্ষা-বাঁধ পয়েন্টে যমুনার পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বুধবার সকালে বিপদসীমার ২.২৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিমের জারি করা সতর্কবার্তায় চলতি জুন মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে যমুনা নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা করে গত ৫ জুনের মধ্যে তীরবর্তী ও নিম্নাঞ্চলে সংগ্রহযোগ্য ফসল সংগ্রহ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে বেড়িবাঁধ এবং তীর রক্ষা বাঁধ ধ্বসে বা প্লাবিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়। নির্দেশনা অনুযায়ী অধিকাংশ এলাকার ফসল সংগ্রহ করে ঘরে তুলেছেনে কৃষকরা। তবে শহর রক্ষা-বাঁধের দুর্বল অংশে দ্রুত সংস্কার কাজ শেষ করতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার (পানি পরিমাপক) মো. হাসানুর রহমান জানান, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সতর্কবার্তা অনুযায়ী যমুনার পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম