ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সিরাজগঞ্জে ভটভটি গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২

#

০৯ অক্টোবর, ২০২৫,  7:16 PM

news image

সিরাজগঞ্জের তাড়াশ থানার পৌর শহরের উলিপুর ব্রিজের পূর্ব পাশে ভটভটি গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক ও এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান। নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন। স্থানীয়রা জানান, সকালে নওগাঁ হাটের দিকে একটি গরু বোঝায় ভটভটি বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম