ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

সিরাজগঞ্জে বাস চাপায় অটোরিকশাচালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২১,  2:10 PM

news image

সিরাজগঞ্জে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছে। বুধবার ভোর সারে ৬টার দিকে শহরের মিরপুর কাটা ওয়াবদা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার এএসআই আব্দুল আলীম জানান, আজ ভোরে সদর উপজেলার দুখিয়াবাড়ী থেকে শহরে সিএনজি অটোরিকশা নিয়ে আসার পথে কাটাওয়াবদা মোড়ে পাবনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী

বাস সিএনজিটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে চলে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে দুখিয়াবাড়ী গ্রামের মাজেম আলীর ছেলে সিএনজি চালক হাসেম আলী (৪৫) নিহত হয়। দুমড়ে মুচড়ে যায় তার সিএনজিটি। খবর পেয়ে আমরা এসে মৃতদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। সিএনজিটি থানায় নেয়া হয়েছে। হানিফ পরিবহনের বাসটি শনাক্ত করার জন্য কাজ করা হচ্ছে। আমাদের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম