ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০২৪,  1:53 PM

news image

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সীমান্তবাজার এলাকায় ও সকাল ১০টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামের সাত্তার সরকারের ছেলে নজরুল ইসলাম (৩৫), রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে মো. আশরাফুল (২৩) ও মোহাম্মদ আলীর ছেলে মো. রনি (২২)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মন্ডল বলেন, পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন উল্লাপাড়া উপজেলার বাকসাবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছলে একটি ইজিবাইককে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল চালকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা। আর ইজিবাইকের তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্তবাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের টায়ার পাংচার হয়। চালক ট্রাক থামিয়ে টায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপ পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মো. আশরাফুল ইসলাম ও হেলপার মোহাম্মদ আলী নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম