ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২৩,  7:53 PM

news image

সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কে মুরগির খাদ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে কামারখন্দের ঝাঐল ওভারব্রিজের কাছে  বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।  ঢাকা থেকে রাজশাহীগামী ড্যানিশ কোম্পানির মুরগির খাদ্যবাহী ট্রাকটি ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে তাতে আগুন দেয় অবরোধকারীরা। এর আগে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।  স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে টহল পুলিশের দুর্বল নিরাপত্তার কারণে এ ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ট্রাকটির সামনের কেবিনে সামান্য ক্ষতি হয়েছে। গ্লাস ভেঙে গেছে। দমকল বাহিনীর লোকজন খবর পেয়ে আগুন নিভিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, এ ঘটনার তদন্ত চলছে। এছাড়া কারও দায়িত্ব অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার পর ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম