ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

সিরাজগঞ্জে তালাবদ্ধ বাড়ি থেকে মা–বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০২৪,  11:42 AM

news image

সিরাজগঞ্জের তাড়াশের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে তিনজনের লাশ উদ্ধারে কাজ করেছে পুলিশ। নিহতরা হলেন- কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানি সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। প্রত্যক্ষদর্শী ও তাড়াশ থানার ওসি ( তদন্ত) নূরে আলম জানান, তাদেরকে গত দুইদিন ধরে  না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় তাদেরকে কুপিয়ে ও জবাই হত্যা করা হয়েছে।উল্লাপাড়া সার্কেলের (উল্লাপাড়া-তাড়াশ) সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, নিহতদের সর্বশেষ শনিবারে দেখা গেছে বলে তার স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন। এর পরের যে কোনো সময় এই হত্যাকাণ্ডটি হয়েছে। আমরা মরদেহ উদ্ধারে কাজ করছি। সিআইডি আসবে এবং ক্রাইম স্পট থেকে আলামত সংগ্রহ করবে তাই সেভাবেই কাজ করা হচ্ছে। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে ও থানায় মামলা দায়ের হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম